৪৩তম বিসিএসের ফল হতে পারে আগামী সপ্তাহে

০৯ এপ্রিল ২০২৩, ০৪:৫৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার সব খাতা দেখা শেষ হয়েছে। আগামী সপ্তাহে এই বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা প্রবল। ফল প্রকাশের দিন মৌখিক পরীক্ষা শুরুর তারিখও জানিয়ে দেওয়া হবে।

রোববার (৯ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুটি নির্ভরযোগ্য সূত্র বিষয়গুলো নিশ্চিত করেছে।

পিএসসি’র সূত্রগুলো জানিয়েছে, গত মার্চ মাসে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। খাতাগুলো পুনর্নিরীক্ষার কাজও মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে এই কাজ শেষ হবে। এরপর যেকোনো সময় ফল প্রকাশ করা হবে। 

তারা জানান, পিএসসি’র চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন। তিনি দেশে না ফেরা পর্যন্ত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে না। চলতি সপ্তাহে সব কাজ শেষ হলেও ফল প্রকাশের সম্ভাবনা একেবারেই কম। আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা দেখার কাজ শেষ হয়েছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করবো।

চলতি সপ্তাহে ফল প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, চলতি সপ্তাহে ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করার।

তথ্যমতে, ২০২২ সালের ২৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী। 

এর আগে ওই বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। 

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬
ঢাবির ৭১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যান অ্যাটেনডেন্সের জন্য, শ…
  • ১০ আগস্ট ২০২৬