ঈদের আগে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করতে চায় পিএসসি

২৮ মার্চ ২০২৩, ০৪:৫৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
বিসিএস

বিসিএস © ফাইল ফটো

আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দ্বিতীয় পরীক্ষকের খাতা মূল্যায়নের কাজ শেষ হওয়ায় এই পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) পিএসসি’র একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে বেশ আগেই। এখন খাতা পুনর্নিরীক্ষার কাজ চলছে। এই কাজও শেষের দিকে। অল্প কিছু খাতা পুনর্নিরীক্ষার কাজ বাকি রয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করতে পারলে ঈদের আগেই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পিএসসি’র কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম এবং দ্বিতীয় পরীক্ষকের দেওয়া নম্বরের ব্যবধান দেখতেই মূলত খাতা পুনর্নিরীক্ষা করা হয়। দুই পরীক্ষকের দেওয়া নম্বরের পার্থক্য ২০ শতাংশের বেশি হলে খাতা তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এছাড়া নম্বর গণনায় কোনো ভুল হয়েছে কি না সেটিও দেখা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা মার্চের মধ্যে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চেয়েছিলাম। তবে কিছু কারণে তা সম্ভব হয়নি। আমরা রোজার ঈদের আগেই ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করতে চাই।

তিনি আরও বলেন, ৪৩তম বিসিএসের খাতা মূল্যায়নে কোনো ভুল হয়েছে কি না; প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের নম্বরের পার্থক্য কত এই বিষয়গুলো দেখা হচ্ছে। আশা করছি এপ্রিলের প্রথম সপ্তাহে এই কাজ শেষ হবে। এরপর ৪৩তম বিসিএসের লিখিতের ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এপ্রিলের মধ্যে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই। চলতি বছরেই এই বিসিএসের কার্যক্রম শেষ করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ২৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী। 

এর আগে ওই বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষক মা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখেন এইচএসসি পড়ুয়া ছেলে …
  • ১১ মে ২০২৬
ডকইয়ার্ডের নৌযানে বিদ্যুৎস্পৃষ্টে রঙমিস্ত্রির মৃত্যু
  • ১১ মে ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট প্রদান বন্ধ, ভোগান্তিত…
  • ১১ মে ২০২৬
ঢাবিতে দেড় শতাধিক মন্ত্রী-আইন প্রণেতা, ভিসি-শিক্ষাবিদ, গবেষ…
  • ১১ মে ২০২৬
কুকুরের ধাওয়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ
  • ১১ মে ২০২৬
বাংলাদেশের সরকার এখন কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা 
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9