৪৫তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM

© ফাইল ছবি

যথাসময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রবেশপত্র ইস্যু শুরু হয়েছে। প্রথমবারের মতো এই বিসিএস পরীক্ষায় আগের মতো আবেদনের সাথে সাথে প্রবেশপত্র ইস্যু করা হয়নি। গতকাল বুধবার থেকে (১৫ ফেব্রুয়ারি) থেকে প্রবেশপত্র ইস্যু শুরু হয়েছে। আবেদনকারীরা পিএসসির (http://bpsc.teletalk.com.bd/) নির্ধারিত এই ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে স্ব স্ব প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

৪৫তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির তথ্য মতে, অনলাইনের মাধ্যমে এই বিসিএসের আবেদন শেষ হয় গত ৩১ ডিসেম্বর। একসঙ্গে আবেদন করেও পরীক্ষায় পাশাপাশি বসার সুযোগ দেওয়া হচ্ছে না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “বিসিএস পরীক্ষার আবেদনকারীদের একসাথে আবেদন করে ও ফি জমা দিয়ে পাশাপাশি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া ও সে অনুযায়ী পাশাপাশি বসে পরীক্ষা দেয়ার বিরুদ্ধে বিগত দিনে অনেকে অভিযোগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে এবার সম্পূর্ণ দৈবচয়নের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জেনারেট হবে। যে কারণে এ পরীক্ষায় আগের মতো সাথে সাথে প্রবেশপত্র ইস্যু না করে ১৫ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ইস্যু করা হবে।”

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে ২৬টি ক্যাডারে মোট ২ হাজার ৩০৯ জনবল নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৫৩৯ জন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর ক্যাডারে ৩০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি ও মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেয়া হবে।

এবারই প্রথম ক্যাডারের পাশাপাশি নন ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি। এর আগে ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি, ৩৬তমে ২ হাজার ১৮০, ৩৭তমে ১ হাজার ২২৬, ৩৮তমে ২ হাজার ২৪ ও ৪০তম বিসিএসে ১ হাজার ৯০৩টি ক্যাডার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ময়মনসিংহে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
  • ১১ মে ২০২৬
ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ১১ মে ২০২৬
ফেসবুকে সরকারের বিরুদ্ধে পোস্ট, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্…
  • ১১ মে ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে মাউশির ন…
  • ১১ মে ২০২৬
শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, দুদিন পর ডোবায় মিলল লাশ
  • ১১ মে ২০২৬
শিক্ষক মা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখেন এইচএসসি পড়ুয়া ছেলে …
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9