বগুড়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

২১ অক্টোবর ২০২৬, ১২:২৫ PM
আহত যুবক

আহত যুবক © সংগৃহীত

বগুড়া মহানগরের সেউজগাড়ী এলাকায় নিরব (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হযেছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিরব সেউজগাড়ী আমতলা এলাকায় একটি হোটেলের পিছনে গলিতে বসেছিলেন। এসময় ১০-১২ জন সন্ত্রাসী এসে নিরবের উপর হামলা চালায়। তারা তাকে রামদা ও চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন।

এরপর আশেপাশে থাকা লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেন। তিনি সেউজগাড়ী এলাকার ফরিদুল ইসলাম লিটনের ছেলে। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জের হিসাবে সন্ত্রাসীরা তার উপর এই হামলা করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তের জন্য এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেয়া হবে। সেইসাথে হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950