পিএসসির নব নিযুক্ত দুই সদস্যের শপথ গ্রহণ

১১ জানুয়ারি ২০২৩, ০২:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
পিএসসির নব নিযুক্ত দুই সদস্যের শপথ গ্রহণ

পিএসসির নব নিযুক্ত দুই সদস্যের শপথ গ্রহণ © টিডিসি ফটো

সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দুই সদস্য শপথ নিয়েছেন। তারা হলেন, মো. খলিলুর রহমান ও অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এ সময়  সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, পিএসসির অন্যান্য সদস্য, কমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি পিআরএল ভোগরত সাবেক সচিব মো. খলিলুর রহমান ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুককে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেন গত ৯ জানুয়ারি।

ট্যাগ: পিএসসি
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬
অস্ত্রের মুখে মেরিটাইম শিক্ষার্থীর ফোন-টাকা ছিনতাই, সিসিটিভ…
  • ২৭ জুন ২০২৬