কড়া নিরাপত্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

২১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ PM
ইউরেনিয়ামবাহী গাড়ি যাচ্ছে রূপপুরে। বুধবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড় থেকে তোলা

ইউরেনিয়ামবাহী গাড়ি যাচ্ছে রূপপুরে। বুধবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া মোড় থেকে তোলা © টিডিসি

কড়া নিরাপত্তায় ইউরেনিয়ামের আরেকটি চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এ নিয়ে চলতি বছর তিনটি চালান রূপপুরে পৌঁছাল। এর মধ্যে আগের দুটি ছিল প্রথম ইউনিটের জ্বালানি, আর সর্বশেষ চালানটি দ্বিতীয় ইউনিটের।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউ নাম প্রকাশ করতে রাজী হননি।

এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টার দিকে রওনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর। 

সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথ জুড়েই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ এসআরবি সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিল।

এর আগে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

এ নিয়ে এ বছর ইউরেনিয়ামের তিনটি চালান রূপপুরে পৌঁছালো। এর মধ্যে গত ৩ ও ১১ অক্টোবর প্রথম ইউনিটের ইউরেনিয়ামের চালান রূপপুরে পৌঁছায়। আজ এলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম। 

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনৈতিক অবস্থানের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950