পিএসসির নতুন দুই সদস্য শপথ নেবেন আজ

১১ জানুয়ারি ২০২৩, ১১:০৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগ পাওয়া নতুন দুই সদস্য  শপথ নেবেন আজ বুধবার (১১ জানুয়ারি)। বেলা দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

পিএসসিতে নিয়োগ পাওয়া দুজন সদস্য হলেন সাবেক সচিব মো. খলিলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খলিলুর রহমানের প্রজ্ঞাপনে বলা হয়, তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও সুবিধা স্থগিতের শর্তে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে পর্যন্ত। খলিলুর রহমান সর্বশেষ সচিব ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের।

আরো পড়ুন: নতুন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল

সৈয়দ গোলাম ফারুকের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েচে, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হলো তাকে। তাঁরও মেয়াদ হবে একই। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সর্বোচ্চ পদ মাউশির ডিজি পদ থেকে অবসরে যান।

টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬