৪৫তম বিসিএসে আবেদনের সুযোগ আর একদিন

৩০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল শনিবার (৩১ ডিসেম্বর)। গত ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। আর নন-ক্যাডারে দেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিসিএসসের প্রিলিমিনারি পরীক্ষার মতো বড় পরীক্ষাগুলো সাধারণত শুক্রবার নেওয়া হয়ে থাকে। সে অনুযায়ী, ২০২৩ সালের ১০ মার্চ (শুক্রবার) হতে পারে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

আরো পড়ুন: উল্টো পথে ঢাবির বাস, ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে। 

এবার ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ ও কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬