লাইনচ্যুত কর্ণফুলী এক্সপ্রেস © সংগৃহীত
কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। নাওটি স্টেশন পার হওয়ার পরই ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি সম্ভব হয়নি।