৪৩তম বিসিএস: ৮০৯ জন পরীক্ষক দেখছেন লিখিতের খাতা

০৭ ডিসেম্বর ২০২২, ০৪:১৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটাে

আগামী বছরের জানুয়ারি মাসে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেজন্য দ্রুত সময়ের মধ্যে লিখিতের খাতা দেখার নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষকদের। ৮০৯ জন পরীক্ষকের মাধ্যমে এই খাতা মূল্যায়ন করা হচ্ছে।

জানা গেছে, ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা প্রথম পরীক্ষকদের মাধ্যমে মূল্যায়ন শেষ হয়েছে। এই খাতা দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের কাজ চলছে। ৮০৯ জন পরীক্ষকের মাধ্যমে এই খাতা মূল্যায়ন করা হবে। এর মধ্যে ২১৬ জন পরীক্ষক দ্বিতীয় ধাপের খাতা মূল্যায়ন শেষ করে পিএসসিতে জমা দিয়েছেন।

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় পরীক্ষকদের খাতা মূল্যায়নে কিছু সমস্যা পাওয়া গেছে। পরীক্ষকদের জমা দেওয়া খাতা নিয়ে পিএসসি’র কর্মকর্তারা কিছু ‘অবজারভেশন’ দিয়েছেন। বিষয়টি নিয়ে শিগগিরই সভা করা হবে। সভা শেষে সমস্যাগুলো সমাধান করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র একজন কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ২১৬ জন দ্বিতীয় পরীক্ষক খাতা দেখা শেষ করেছেন। তবে সেই খাতাগুলোতে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেগুলো নিয়ে শিগগিরই কমিশন সভা করবে।

ওই কর্মকর্তা আরও জানান, চলতি ডিসেম্বর মাসের মধ্যে দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে ৪৩তম বিসিএসের খাতা মূল্যায়নের কাজ শেষ হবে। এরপর জানুয়ারি শুরুতে নম্বর এন্ট্রির কাজ শুরু হবে। সবকিছু ঠিক থাকলে মধ্য জানুয়ারিতে ফল প্রকাশের চিন্তাভাবনা রয়েছে। তবে খাতা দেখায় বিলম্ব হলে জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশ করা হবে।

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে পিএসসি’র সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা বিসিএসের জট খোলার চেষ্টা করছি। সেজন্য দ্রুত সময়ের মধ্যে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence