৪৫তম বিসিএস: কোন ক্যাডারে কত পদ দেখুন এখানে

৩০ নভেম্বর ২০২২, ০৫:৫৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (৩০ নভেম্বর) বিকেলে বিজ্ঞপ্তটি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

৪৫তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

৪৫তম বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। আর নন-ক্যাডারে দেওয়া হবে ১ হাজার ২২ জনকে। সব মিলিয়ে এই বিসিএসে ৩ হাজার ৩৩১ জনকে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

ক্যাডার পদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি ক্যাডার নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী এবং ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি নিয়োগ হবে শিক্ষায়। শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনসহ ২৩টি ক্যাডারে ২ হাজার ৩০৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬