আইনমন্ত্রী

স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা প্রধান শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করলে সহ্য করা হবে না

২১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ PM
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান © সংগৃহীত

স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা প্রধান শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করলে সহ্য করা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা হলে তা সহ্য করা হবে না। একইভাবে প্রধান শিক্ষকও শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়ালে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামলানো শিক্ষকদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। এই প্রজন্মের অনেকেই মাদকের দিকে ঝুঁকছে। তাদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবার পাশাপাশি শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো, যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব। 

এনভিডিয়ার প্রথম নারী সিইও হলেন কোলেট ক্রেস
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবদল নেতার জমি দখলের অভিযোগ বিএনপির সভাপতির বিরুদ্ধে
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে একের পর এক ১০ যানবাহনের সংঘর্ষ, আহত শতাধিক
  • ১৩ নভেম্বর ২০২৬
বগুড়ার আজিজুল হক কলেজে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, জান…
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিচ্ছে থাইল্য…
  • ১৩ নভেম্বর ২০২৬
ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950