৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল ফেব্রুয়ারির মধ্যে

০৪ নভেম্বর ২০২২, ০৩:৪০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ছবি

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশের প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

জানা গেছে, চলতি বছরের ২৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী। 

এর আগে চলতি বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই বিসিএসের ফল প্রকাশ করতে চায় পিএসসি।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৩ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। আমরা সেভাবেই পরীক্ষকদের খাতা বণ্টন করেছি। তাদের দ্রুত সময়ের মধ্যে খাতা দেখা শেষ করে সেগুলো পিএসসিতে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১২ মে ২০২৬
পরিবারের প্রতি ‘ক্ষোভ’ থেকেই মাকে হত্যা, আদালতে সেই ছেলের স…
  • ১২ মে ২০২৬
বোরহানউদ্দিনে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১২ মে ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে আবাসন সংকট নিরসনের দাবি ছাত্রশিবিরের
  • ১১ মে ২০২৬
আড়াই বছরের শিশুসহ মা কারাগারে, ফটকে দাঁড়িয়ে আছে স্কুল পড়ুয়া…
  • ১১ মে ২০২৬
ময়মনসিংহে যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9