পিএসসি সদস্য হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সচিব আলী আজম

০১ নভেম্বর ২০২২, ১১:৩৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
কে এম আলী আজম

কে এম আলী আজম © ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব কে এম আলী আজমকে সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার।

সংবিধানের ক্ষমতাবলে আলী আজমের অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি তাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জানিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় আলী আজমকে আগামী ২ নভেম্বর থেকে অবসরে পাঠিয়ে ৩১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় আলী আজম পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে। অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।  

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬