অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়কে জরিমানা

২২ আগস্ট ২০২২, ০৩:২২ PM
বেসরকারি বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়

বেসরকারি বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ বার কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অমান্য করে বেসরকারি বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) আইন বিভাগে প্রতি সেমিস্টার ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় বিশ্ববিদ্যালয়কে ১৫ লাখ ৬০ হাজার টাকা জারিমানা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

রিটকারী ৫২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে দিতে বলেছেন আদালত। শিক্ষার্থীদের টাকা দিয়ে এসে আগামী ৩১ আগস্ট এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ঠিক করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: নওরোজ রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো: গোলাম সারওয়ার পায়েল।

বার কাউন্সিল পরীক্ষায় নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তি করানোর অভিযোগে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড না দিতে সিদ্ধান্ত জানায় বার কাউন্সিল। পরে বার কাউন্সিলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ভুক্তভোগী ৫২ শিক্ষার্থী রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে শিক্ষার্থীদের প্রতিজনকে ৩০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬