আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য আতাউর রহমান

২২ আগস্ট ২০২২, ০৯:৩৮ AM
অধ্যাপক আতাউর রহমান মিয়াজী

অধ্যাপক আতাউর রহমান মিয়াজী © ফাইল ফটো

আমেরিকা বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান মিয়াজী। প্রধান উপদেষ্টা হিসেবে যোগদানের একদিন পরই তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

অধ্যাপক আতাউর রহমানকে গত ১৮ আগস্ট ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। এর আগের দিন অর্থাৎ ১৭ আগস্ট তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

অধ্যাপক আতাউর রহমান ঢাবির ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হিসেবে টেলিভিশনে নিয়মিত টক শো করেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নেই সেখানে বিওটির সদস্যরা একজন ব্যক্তিকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দিতে পারেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা ব্যক্তিকে রাষ্ট্রপতি কর্তৃক চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬