ইউল্যাবে বৃহত্তম পিআর সামিট অনুষ্ঠিত

২০ আগস্ট ২০২২, ০৯:১৩ PM
পিআর সামিট

পিআর সামিট © সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’র (ইউল্যাব) শিক্ষানবিশ কার্যক্রম পিআরফরইউ’র আয়োজনে পিআর সামিট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) ইউল্যাব রিসার্চ ভবন অডিটোরিয়ামে এ সামিট হয়। এদিন একইসঙ্গে পিআরফরইউ’র ৫ম বর্ষপূর্তি উদযাপিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড কমিউনিকেশনস, মালয়েশিয়ার সিইও জনাব জাফরি ওসমান। বোর্নিও দ্বীপ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিআর সামিটে যোগ দেন তিনি।

তিনি জানান, ‘একজন জনসংযোগবিদকে অবশ্যই সহানুভূতি বুঝতে হবে এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সহানুভূতির সাথে মোকাবিলা করতে হবে।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুইস কন্টাক্ট’র হেড অব পোর্টফলিও হেলাল হোসেন, ফারুক ফয়সাল, সাউথ এশিয়া রেজিনাল ডিরেক্টর অব আর্টিকেল-১৯ এবং সৈয়দ রায়হান তারেক, ডিরেক্টর, ক্লায়েন্ট রিলেশন, ফোর থট পিআর প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক জুডো উইলিয়াম হেনিলো এবং একই বিভাগের শিক্ষক ড. হাবিব মো. আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সার্টিফিকেট প্রদান ও গণসংযোগ বিষয়ক প্যানেল আলোচনা এবং জাঁকজমকপূর্ণ বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে পিআরসামিট’র সমাপ্তি হয়।

আরও পড়ুন : এক পায়ে লাফিয়েই স্কুলে যায় সুমাইয়া 

পিআরফরইউ, ইউল্যাব’র একটি শিক্ষানবিশ প্রোগ্রাম, জনসংযোগ এবং কর্পোরেট যোগাযোগের উন্নত উপাদানগুলির উন্নতি, বিকাশ এবং অনুশীলন করার জন্য ইউল্যাবিয়ানদের জন্য একটি শিক্ষার মঞ্চ।

সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালদতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬
১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে মেসি-রোনালদো
  • ০৭ আগস্ট ২০২৬
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, শিক্ষক…
  • ০৭ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের তালিকা প্রকাশ
  • ০৭ আগস্ট ২০২৬