এআইইউবিতে প্রি-জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭ আগস্ট ২০২২, ১০:২৫ PM
এআইইউবিতে প্রি-জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত

এআইইউবিতে প্রি-জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ২ দিনব্যাপী প্রি-জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এ ওয়ার্কশপের শিরোনাম ছিল ‘‘মে ইট প্লিজ দ্য কোর্ট: আনমাসকিং দ্যা আর্ট অফ মুটিং’’। গত ১১ ও ১২ আগস্ট এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

এতে সহযোগিতা করেছে জেসাপ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ), ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, অফিস অফ ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট এবং অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং (ইউএসডিওজে/ওপিডিএটি)।

এই কর্মশালাটি ৬৪তম ফিলিপ সি জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২২-২০২৩ এর ৭ম বাংলাদেশ জাতীয় রাউন্ডে সফলভাবে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য করা হয়েছে।

কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম, আইন বিভাগের উপদেষ্টা ড. তসলিমা মনসুর, ফৌজদারি আপিল বিভাগের অ্যাটর্নি মিসেস নাতাশা হারনওয়েল-ডেভিস, মার্কিন দূতাবাসের আবাসিক আইনী উপদেষ্টা মিসেস সারা ই. এডওয়ার্ডস।

রাজধানীর অভ্যন্তরে এবং এর বাইরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪০ জনেরও বেশি আইন বিষয়ক শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালার মোট ২৯টি দল এবং ৩০ জন স্বেচ্ছাসেবক এই বছর আসন্ন জাতীয় রাউন্ডের পর্যবেক্ষক এবং মুর্টাস হিসাবে অংশগ্রহণ করবে।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি জাফর আহমেদ। তিনি শিক্ষার্থীদের মাঝে মুটিং-এর তাৎপর্য তুলে ধরেন এবং আসন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬