ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

১৬ আগস্ট ২০২২, ০৬:৩২ PM
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালন © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৪৭ তম শাহাদাৎবার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আলোচনা সভায় আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ, কে, এম, মোশাররফ হুসাইন। 

এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ, টি, এম, কাদের নেওয়াজ,মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন এবং ইংরেজি বিভাগের চেয়ারপার্সন কে, আহমেদ আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান সহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন ,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ । 

আরও পড়ুন: বিশ্বাস করে মোবাইল-ব্যাগ রাখলেন, পরীক্ষা শেষে দেখেন তারা লাপাত্তা

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। একটি মানচিত্র ও স্বাধীন ভূখন্ডের জন্য পাকিস্তানীদের সাথে আপোষ না করে অত্যাচার, নির্যাতন-নিপীড়ন সহ্য করে তিনি স্বপ্ন দেখেছেন দেশকে স্বাধীন এবং সমৃদ্ধশালী করার । বঙ্গবন্ধু নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করে একটি স্বাধীন দেশ দিয়েছেন। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণের পর যখন, সমৃদ্ধশালী করার কাজ করা শুরু করলেন তখনই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থামিয়ে দেয় ইতিহাসের মহানায়ককে । ৭৫-এর ১৫ আগষ্ট ঘাতকরা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে রচনা করে  ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় দিন। 

বক্তারা আরো বলেন, স্বাধীনতার পরবর্তী সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হলে আরো অনেক আগেই আমরা হয়তো উন্নত দেশের কাতারে পৌঁছে যেতাম । তাই মহান এই নেতার দর্শনকে লালন করে গড়ে তুলতে হবে সোনার বাংলাদেশ । 

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ৭৫-এর ১৫ আগষ্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের আপনজনদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ: শোক দিবস
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালদতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬
১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে মেসি-রোনালদো
  • ০৭ আগস্ট ২০২৬
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, শিক্ষক…
  • ০৭ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের তালিকা প্রকাশ
  • ০৭ আগস্ট ২০২৬