সব বিশ্ববিদ্যালয় আইন মেনে চলবে, থাকবে স্বচ্ছতা-জবাবদিহিতা: শিক্ষামন্ত্রী

১৫ জুন ২০২২, ০৪:১১ PM
সমাবর্তনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সমাবর্তনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমি আশা করবো, সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় তাদের আইন মেনে চলবে। যেসব আর্থিক বিধিবিধান রয়েছে তা মেনে চলবে। সব ক্ষেত্রে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করবে। বুধবার (১৫ জুন) অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এডাস্ট) এর তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি ও আচার্যের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয় হবে গবেষণাগার ও পাঠাগার। বিশ্ববিদ্যালয়গুলো যেন খেলাধুলার ব্যবস্থা করে। গবেষণার ক্ষেত্রে দেশ ও বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কোলাবরেশন করতে হবে। এটা জরুরি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠিত হয়। আচার্যের প্রতিনিধি ও সমাবর্তনের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন শিক্ষামন্ত্রী। সমাবর্তন বক্তা ছিলেন ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রেডিটেশন ইন্ডিয়ার চেয়ারম্যান ও সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এসএস মান্থা।

আরও পড়ুন: অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন আজ

সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বক্তব্য রাখেন।

সমাবর্তনে মন্ত্রী আরও বলেন, সনদ ও মুখস্ত-নির্ভর পাঠ্যক্রমের পরিবর্তে প্রয়োগভিত্তিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। যা শিখলাম তা বাস্তবে কাজে লাগাতে পারলাম না- এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। চাকরিদাতার চাহিদার সঙ্গে চাকরিপ্রার্থীর চাহিদার সমন্বয় ঘটাতে হবে। আমাদের শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের পর যাতে তারা কাজে লাগাতে পারে।

রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে জাতীয় সংগীত ইস্যুতে বির্তক যে ব্যাখা দিলেন হান্নান মা…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষ…
  • ১৩ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ মার্চ ২০২৬
নির্ধারিত সময়ের পূর্বেই স্নাতক সম্পন্ন করল মাভাবিপ্রবির বিএ…
  • ১৩ মার্চ ২০২৬
খুবিতে আজ শোক দিবস: স্মরণ করা হচ্ছে কটকা ট্রাজেডির শহীদদের
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081