মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর

০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ AM
জিগাতলায় স্থানীয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

জিগাতলায় স্থানীয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা © টিডিসি ফটো

তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রাজধানীর জিগাতলায় স্থানীয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঢাকা রেসিডেন্সি’ হোস্টেল ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয়রা।

হাজারবাগ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, মূলত চার থেকে পাঁচজনের একটি গ্রুপ ছিল। চারজন বা সাতজনের এই গ্রুপের একজনের একটি সাইকেল চুরি হয়ে যায়। সেই সাইকেল চুরিকে কেন্দ্র করে তারা যাদের সন্দেহ করছিল, তাদের ধরে উগ্র আচরণ করা শুরু করে। বিষয়টি জেনে পুলিশ সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যায়। 

আটককৃতরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলে জানা গেছে। পরবর্তীতে কলেজ প্রশাসনের মধ্যস্থতায় তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সংঘর্ষের আশঙ্কায় রাজধানী জিগাতলায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙচুর থেকে রক্ষা করতে জিগাতলার গাবতলী মসজিদ সংলগ্ন ‘ঢাকা রেসিডেন্সি’ হোস্টেল পুলিশ ঘিরে রেখেছে। বর্তমান ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে।

শিক্ষার্থীদের মারধর ও উত্তেজনার বিষয়ে নাম প্রকাশে ঢাকা কলেজ ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক বলেন, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রেসিডেন্স হোস্টেলের পাশাপাশি কয়েকটি রুমে থাকতেন। তাদের মধ্যে একজনের একটি সাইকেল চুরি হয়ে যায়।

তিনি আরও বলেন, আমাদের ছোট ভাইয়েরা তাদের কাছে কিছু টাকা পেত। যেহেতু আজকে ১ তারিখ, তাই তারা হোস্টেল ছেড়ে চলে যাচ্ছিল। ছোট ভাইয়েরা পাওনা টাকা চাইলে তারা তা না দিয়ে নানা রকম টালবাহানা শুরু করে এবং বিকাশে বা পরে পরিশোধ করবে বলে জানায়। এক পর্যায়ে ছোট ভাইয়েরা বিষয়টি নিয়ে ভিডিও করা শুরু করলে বিতর্ক তৈরি হয় এবং ওদের মারধর করা হয়।

ছাত্রদলের এ নেতা বলেন, ঘটনাটি নিয়ে পরবর্তীতে হলে খবর দেওয়া হয়। সেখান থেকে প্রায় ৫০-৬০ জন এসে হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার দ্বিতীয় দফায় সংঘাতের মধ্যে আমাদের চার-পাঁচজন আহত হয় (যার মধ্যে ২৪ ব্যাচের রিজভী ও আসিফ রয়েছে)। 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950