আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ AM
বিদ্যুৎ সরবরাহ লাইন

বিদ্যুৎ সরবরাহ লাইন © সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন এবং বিদ্যুৎ লাইনের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে।

অন্যদিকে, সিরাজগঞ্জে ১১ কেভি মুজিব সড়ক ও ১১ কেভি এস এস রোড ফিডারের লাইনের পাশের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তনের জন্য সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা সাত ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

সিরাজগঞ্জের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো—বাহিরগোলা রোড, ঘোষপাড়া, মুজিব সড়ক, ভিক্টোরিয়া স্কুল এলাকা, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, বড়গোলাপট্টি, দরগা রোড, এস এস রোড, মুক্তারপাড়া, মুন্সিমেহের উল্লাহ রোড, বড় বাজার এবং পৌরসভা অফিস সংলগ্ন এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষ।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬