রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে সিএসটি ফেস্টের উদ্বোধন

১৪ জুন ২০২২, ০৭:২৪ PM
রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে সিএসটি ফেস্টের উদ্বোধন

রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে সিএসটি ফেস্টের উদ্বোধন © টিডিসি ফটো

উৎসবমুখর পরিবেশ রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী সিএসটি ফেস্ট-২০২২ এর উদ্বোধন হয়েছে। বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে প্রতিযোগীতামূলক জমকালো এই উৎসবটি শেষ হবে বুধবার। 

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অবস্থিত ৭টি কলেজের শিক্ষার্থীরা এই উৎসবের আন্ত:কলেজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। সেই সঙ্গে রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা অন্ত: বিভাগ প্রতিযোগীতা ও খেলাধুলায় অংশগ্রহণ করে।

কলেজ শিক্ষার্থীরা ম্যাথ অলিম্পিয়ার্ড, আইসিটি অলিম্পিয়ার্ড এবং প্রোগ্রামিং কনটেস্ট। অন্যদিকে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ২৪টি দল প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণ করে।

আরও পড়ুন: বেসরকারি মেডিকেলে মেধাক্রম অনুযায়ী ভর্তি

ফিতা এবং কেক কেটে এই আয়োজনের উদ্বোধন করেন বরণ্য শিক্ষাবিদ ও কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়। রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. কিংকর প্রসাদ ঘোষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরকার হীরেন্দ্র চন্দ্র।

অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ তার বক্তব্য বলেন,আমাদের দেশের ছাত্রছাত্রীরা অনেক মেধাবী। তারা চেষ্টা করলেই অনেক ভালো কিছু করতে হবে। শুধু সমস্যা সমাধান করার চিন্তাটা থাকতে হবে। তবেই এগিয়ে যাওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, অনেক বিষয়ে আমাদের দেশে স্নাতক পড়ানো হয়। কিন্তু সে সকল বিষয়ে পাশ করে বিদেশে চাকরি পাওয়া কঠিন। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা শুধুমাত্র কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করে বের হয়ে সরাসরি বিদেশে চকরি পাচ্ছে। এটি সিএসই শিক্ষার্থীদের জন্য সম্মানের।

এই উৎসবের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে শুরু হবে। এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।

ট্যাগ: উৎসব
শিক্ষাব্যবস্থায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আমাদের সংকট
  • ০৭ আগস্ট ২০২৬
নিয়মিত ভাতের মাড় পান করলে ত্বকে আসবে যে ৫ পরিবর্তন
  • ০৭ আগস্ট ২০২৬
চলতি মাসে ফের টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ
  • ০৭ আগস্ট ২০২৬
মুরগির মাংস নাকি ডিম—কম ক্যালোরিতে বেশি প্রোটিন কোনটিতে?
  • ০৭ আগস্ট ২০২৬
৫ হাজার টাকায় প্রধান পরীক্ষক, ৫০০ টাকায় মিলছে এইচএসসির অতির…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ সহযোগী
  • ০৭ আগস্ট ২০২৬