ডিআইইউসাসে’র সভাপতি মুছা মল্লিক, সম্পাদক মাহমুদুল হাসান

০৩ জুন ২০২২, ১০:৩১ PM
সভাপতি মল্লিক ও সম্পাদক মাহমুদুল

সভাপতি মল্লিক ও সম্পাদক মাহমুদুল © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ‘কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২-২৩' এর সভাপতি হয়েছেন দ্যা ডেইলি পোস্টের প্রতিনিধি মুছা মল্লিক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পিবিএন ২৪ প্রতিনিধি মাহমুদুল হাসান। শুক্রবার (৩ জুন) দুপুরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়৷ 

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ৩০৯ নং কক্ষে ভোট হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান এই ফলাফল ঘোষণা করেন। 

আরও পড়ুন: বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রবিউল, সম্পাদক তানভীর

নতুন এ কমিটিতে সহ-সভাপতি-১  পদে নির্বাচিত জাগো নিউজের প্রতিনিধি ইসমাম হোসেন মবিন, সহ-সভাপতি-২ পদে দ্যা বেইলি ক্যাম্পাস ও একুশে টিভি অনলাইনের ক্যাম্পাস প্রতিনিধি সাদিয়া তানজিলা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আগামী নিউজের বাহারুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে দৈনিক ইত্তেফাক ও অধিকারের কাজী ফিরুজ আহমেদ,কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের ডাকের ফয়সাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের ইব্রাহীম প্রমানিক,দপ্তর সম্পাদক পদে রাইজিং বিডির কাওছার আলি,প্রচার ও প্রকাশনা পদে বাংলাভিশনের ইসরাত জাহান,সাহিত্য বিষয়ক সম্পাদক পদে সাম্প্রতিক দেশকালের মশিউর রহমান,কর্মসুচি ও পরিকল্পনা পদে শেয়ারবিজের তানজিলা আক্তার লিজা,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে খোলা কাগজের আশরাফুল ইসলাম সুমন,কার্যনির্বাহী সদস্য-১ প্রতিদিনের সংবাদের হুমায়রা আনজুম শ্যামসী,কার্যনির্বাহী সদস্য-২ আওয়াজ বিডির রাকিবুল হাসান ও কার্যনির্বাহী সদস্য-৩ ডেইলি বাংলাদেশের আবুল কালাম। 

এসময় আরও  উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মুরাদ হুসাইন এবং তাহিয়া রুবাইয়াত অপলা । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, ‘প্রত্যক্ষ ভোটে একটি উৎসবমুখর পরিবেশে  এ নির্বাচন হয়েছে। আশা করি নব-নির্বাচিত কমিটির পাশাপাশি সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিতুমীরের পুরাতন বিজ্ঞান ভবন সংস্কারে নেই অগ্রগতি, ঝুঁকিপূর…
  • ০৭ আগস্ট ২০২৬
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৭ আগস্ট ২০২৬
সেদ্ধ ডিম নাকি অমলেট—ওজন কমাতে কোনটি বেশি কার্যকর?
  • ০৭ আগস্ট ২০২৬
শিবির সংশ্লিষ্টতার কারণে কর্মচারীকে ছাত্রদল নেতার মারধর ও চ…
  • ০৭ আগস্ট ২০২৬
শিক্ষাব্যবস্থায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আমাদের সংকট
  • ০৭ আগস্ট ২০২৬