ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬

০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ AM
 দুই দলের অধিনায়কদের টস

দুই দলের অধিনায়কদের টস © সংগৃহীত

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে মাত্র ২১ রানে ৪ উইকেট হারালেও থারিন্দু রাত্নায়েকের ঝোড়ো ফিফটিতে ঘুরে দাঁড়িয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করেছে শ্রীলঙ্কা।

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। তবে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে তারা। তৃতীয় ওভারে সিনেথ জয়াবর্ধনে ও লাসিথ ক্রুসপুলেকে ফিরিয়ে দেন শেখ মেহেদী হাসান। পরের ওভারে নুয়ানিদু ফার্নান্দোকে বোল্ড করেন অভিষিক্ত আলিস আল ইসলাম। এরপর রানআউট হন সোহান ডি লিভেরা।

৩ দশমিক ৫ ওভারে মাত্র ২১ রানেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর সাহান আরাচ্চিগে ও আশেন বান্দারা জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন। ১৮ রানে বান্দারাকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। ১০ দশমিক ৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৫৪ রান।

এরপর ম্যাচের চিত্র বদলে দেন রাত্নায়েকে। অধিনায়ক আরাচ্চিগেকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৯৩ রানের জুটি গড়েন তিনি। বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন এই ব্যাটার।

শেষ পর্যন্ত ৩২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রান করেন রাত্নায়েকে। তার স্ট্রাইক রেট ছিল ২০৩ দশমিক ১২।

১৮তম ওভারের প্রথম বলে রাত্নায়েকেকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি দেন মোস্তাফিজুর রহমান। ওই ওভারে দুশান হেমান্থাকেও ফেরান তিনি। শেষ ওভারে সাহান আরাচ্চিগে ও বিজয়কান্ত ভিয়াসকান্তকে আউট করেন সাইফ হাসান।

শেষ পাঁচ ওভারে ৬১ রান তোলে শ্রীলঙ্কা। ফলে ৫৪ রানে ৫ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করায়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন শেখ মেহেদী হাসান। ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। অভিষিক্ত আলিস আল ইসলাম ১৮ রান দিয়ে একটি উইকেট পান। সাইফ হাসান ২৮ রানে ও মোস্তাফিজুর রহমান ৪৩ রানে দুটি করে উইকেট নেন। রিশাদ হোসেনের শিকার একটি।

তবে বাংলাদেশের বোলিংয়ে অতিরিক্ত রান বড় সমস্যা হয়ে দাঁড়ায়। শ্রীলঙ্কার ইনিংসে অতিরিক্ত থেকে আসে ২২ রান, যার মধ্যে ১৭ রানই ছিল ওয়াইড।

ব্রোঞ্জ পদক জিততে এখন ২০ ওভারে ১৬৬ রান করতে হবে বাংলাদেশকে।

মানিক পশারীর লাশ দাফনে বাধা, নিন্দা জানিয়ে যা বললেন নাহিদ ই…
  • ২৬ অক্টোবর ২০২৬
যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬
যেভাবে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন
  • ২৬ অক্টোবর ২০২৬
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর…
  • ২৬ অক্টোবর ২০২৬