অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ২৭তম বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

১৪ মে ২০২২, ০৮:৩৯ PM
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ২৭তম বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে ২৭তম বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত © টিডিসি ফটো

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের ২৭তম সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী সিকদার। সভায় পূর্বে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কনভোকেশন আয়োজন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মোঃ মোবারক হোসেন, প্রফেসর ড. এম শাহীন খান, ইমতিয়াজ আহম্মেদ (ভার্চুয়ালি), সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির (ভার্চুয়ালি), মোঃ জোনায়েত আহমেদ, আরীফুল বারী মজুমদার (ভার্চুয়ালি), মোঃ কামরুজ্জামান, ফিরোজ মাহমুদ হোসেন, তানভীর ইসলাম পাটোয়ারী, সুলতানা পারভীন, সেলিনা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

৩য় কনভোকেশন আয়োজন উপলক্ষ্যে বিশেষ আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সকল বিভাগের এডভাইজর, চেয়ারম্যান ও কো-অর্ডিনেটরবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
  • ০৭ আগস্ট ২০২৬
আমার পরিকল্পনার এ, বি এবং সি—সবই স্কালোনি
  • ০৭ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডকে ছবি পাঠানো সেই ইবি ছাত্রীকে হল থে…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
  • ০৭ আগস্ট ২০২৬
ঢাবির বাসে ‘দম্পতি’ পাশাপাশি বসা নিয়ে বিরোধ, শিক্ষার্থীদের …
  • ০৭ আগস্ট ২০২৬