লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

১৪ মে ২০২২, ০৮:৩৭ PM
লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত © টিডিসি ফটো

লিডিং ইউনিভার্সিটির ৩২তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় লিডিং ইউনিভার্সিটির সামার এবং ফল ২০২১ সেমিস্টারের রেজাল্ট অনুমোদন, বিএনকিউএফ গাইডলাইন অনুসারে সিলেবাস আপডেট এবং লিডিং ইউনিভার্সিটি ম‍্যানেজমেন্ট সফটওয়্যার (UMS) বিষয়ে আপডেট ও  অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিল চেয়ারম্যান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

এতে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং ((CRISP)’ এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবিব, প্রফেসর ড. এ.এন.এম. মেশকাত উদ্দিন, মেজর (অব) শায়েখুল হক চৌধুরী, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড.  মো. জহির বিন আলম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিল সদস্য সচিব মেজর (অব.)  মো শাহ আলম উপস্থিত ছিলেন। 

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
  • ০৭ আগস্ট ২০২৬
আমার পরিকল্পনার এ, বি এবং সি—সবই স্কালোনি
  • ০৭ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডকে ছবি পাঠানো সেই ইবি ছাত্রীকে হল থে…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
  • ০৭ আগস্ট ২০২৬
ঢাবির বাসে ‘দম্পতি’ পাশাপাশি বসা নিয়ে বিরোধ, শিক্ষার্থীদের …
  • ০৭ আগস্ট ২০২৬