বিশ্ববিদ্যালয়ে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির

১০ মে ২০২২, ১১:৫৬ PM
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত ভিসির

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত ভিসির © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ভিনসেন্ট চ্যাং আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে তার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি হামিদ বলেন, মানবসম্পদ উন্নয়নে গুণগত শিক্ষার  বিকল্প নেই। এছাড়া গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করতে হবে।

বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারিকুলাম প্রণয়নের পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে ভিসি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও উন্নয়নসহ সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এসময় ভিসি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে  আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬