নর্থ সাউথ শিক্ষার্থীর মৃত্যু : চালক-সহকারীর দায় স্বীকার

০৮ এপ্রিল ২০২২, ০৮:৩৩ PM
নিহত শিক্ষার্থী মীম

নিহত শিক্ষার্থী মীম © টিডিসি ফটো

কাভার্ডভ্যানের ধাক্কায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীম নিহতের ঘটনায় চালক সাইফুর রহমান ও তার সহকারী মশিউর দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোশাররফ হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন।

চার দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার উপ-পরিদর্শক রিপন কুমার।

আরও পড়ুন: বেকারদের জন্য ভাতা চালুর প্রস্তাব, খসড়া চূড়ান্ত

এর আগে রবিবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুবকর ছিদ্দিক তাদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত শুক্রবার রাতে কাভার্ডভ্যানের চালক সাইফুর ও তার সহকারী মশিউরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ। এ সময় জব্দ করা হয় ভ্যানটি।

এর আগে গত ১ এপ্রিল সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোডে সড়কে মীমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে এক পথচারী। দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে মীমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পরের দিন সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলাটি করেন মীমের বাবা নূর মোহাম্মদ মামুন।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬