স্বাধীনতা দিবস উপলক্ষে ইউল্যাবে আলোচনা সভা ও গ্রন্থ-আলোকচিত্র প্রদর্শনী

২৭ মার্চ ২০২২, ০৭:০০ PM
ক্যাম্পাসের লবিতে গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

ক্যাম্পাসের লবিতে গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন © টিডিসি ফটো

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গল্প, ছবি ও গ্রন্থনায় ‘৭১ শিরোনামে আলোচনা সভা ও দুইদিনব্যাপী মুক্তিযুদ্ধের গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

আজ রবিবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লবিতে গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার শুরু হয়। এরপর ইউল্যাব লাইব্রেরিতে মহান স্বাধীনতা সংগ্রামের স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ছিলেন বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবির ও বীর মুক্তিযোদ্ধা লিনু হক।

শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে সম্মানে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এতে স্বাগত বক্তব্য রাখেন।

বীর মুক্তিযোদ্ধা রোকেয়া কবির তার বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি তার বক্তব্যে বলেন, নারী মুক্তিযোদ্ধা বলে কিছু নাই, নারী পুরুষ সকল মুক্তিযোদ্ধাকেই বীর মুক্তিযোদ্ধা সম্মোহন করা উচিত। তিনি বলেন, বীর এর সমার্থক অর্থে নারী মুক্তিযোদ্ধাদের বীরঙ্গনা বলা শুরু হলেও পরবর্তীতে বীরঙ্গনা বলতে শুধুমাত্র মুক্তিযুদ্ধকালীন সময়ে নির্যাতিত নারীদেরকে বোঝানো শুরু হয়। এভাবে আমরা নিজেরাই নিজেদেরকে অসম্মানিত করেছি। এই মানসিকতার পরিবর্তন হওয়া জরুরী।

বীর মুক্তিযোদ্ধা লিনু হক বলেন, আমরা স্বাধীন হলেও যে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সে বাংলাদেশ আজো প্রতিষ্ঠিত হয়নি। তিনি শিক্ষার্থীদেরকে উদ্দেশ্যে বলেন, আমরা যে পরিবর্তন চাই, সেটা আগে নিজের মধ্যে ধারণ করতে হবে। নিজেকে পরিবর্তন করতে পারলেই কাঙ্খিত পরিবর্তন অর্জন সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। অন্যান্যের মধ্যে ইউল্যাবের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ এ অনুষ্ঠানে যোগদান করেন। ১৯৭১ ইতিহাস ক্লাব ও ইউল্যাব সংস্কৃতি সংসদ এ অনুষ্ঠানের সহ-আয়োজক ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা
  • ০৩ মার্চ ২০২৬
আড়াই ঘণ্টায় শেষ ট্রেনের পশ্চিমাঞ্চলের টিকিট
  • ০৩ মার্চ ২০২৬
শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন ববি শিক্ষক মারুফা আক্তার
  • ০৩ মার্চ ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
  • ০৩ মার্চ ২০২৬
বোনকে খুন করে বোরকা পরে পালাচ্ছিলেন ভাই, জনতার হাতে আটক
  • ০৩ মার্চ ২০২৬
মশা নিয়ন্ত্রণে দিনে তিনবার ওষুধ ছিটাবে ডিএনসিসি
  • ০৩ মার্চ ২০২৬