গ্রিন ইউনিভার্সিটিতে রাষ্ট্রদূতের ‘বৈশ্বিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা

১২ জানুয়ারি ২০২২, ০৭:২৫ PM
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। © সংগৃহীত ছবি

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে রাষ্ট্রদূতের ‘বৈশ্বিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত আড়ম্বপূর্ণ এই অনুষ্ঠানে তুরস্কের বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে সভায় উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব ল’-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রেজিস্ট্রার মো. সাইফুলসহ বিভিন্ন চেয়ারপার্সন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ভয়াবহ রূপ নেবে করোনাভাইরাস: ড. বিজন

সভায় প্রধান অতিথির বক্তব্যে মসয়ূদ মান্নান বলেন, বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্ব ও সংগ্রামের ফলেই আজ আমরা স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিক। আমাদের লক্ষ্য এখন ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠন করা। তিনি বলেন, বঙ্গবন্ধুর শিখিয়ে যাওয়া কূটনীতি আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছে। বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যেমন অনন্য, তেমনি ভবিষ্যৎ বাংলাদেশের কূটনৈতিক নীতি প্রবর্তনেও ছিল অনন্যতা। বর্তমান সরকারও সব সব ভেদাভেদ ভুলে গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তুলেছে।

আরও পড়ুন: সব বিষয়ে পরীক্ষা নিতে চায় বোর্ড

রাষ্ট্রদূত এ সময় জার্মানী, মরোক্ক ও তুরস্কসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালনের জীবনগল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পরে শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বৈশ্বিক অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রিন ইউনিভার্সিটির আয়োজনে যোগদানের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬
টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬