জাতীয় স্মৃতিসৌধে গবিসাসের শ্রদ্ধা

১৬ ডিসেম্বর ২০২১, ১২:১৬ PM
জাতীয় স্মৃতিসৌধে গবিসাসের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে গবিসাসের শ্রদ্ধা © টিডিসি ফটো

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

আরও পড়ুন: ৮ মাসে ২৮টি গবেষণায় সফল গবি

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় গবিসাসের সহ-সভাপতি মো. রাকিবুল ইসলাম অয়ন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন গবিসাস সদস্যরা।

এ সময়, গবিসাসের উপদেষ্টা তাজবিদুল ইসলাম শিহাব এবং রিফাত মেহেদী সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গবি ক্যাম্পাসে শীতের ছোঁয়া

গণ বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬