প্রথমবারের মতো রাষ্ট্রপতি নিয়োগকৃত ভিসি পেলো কক্সবাজার ইউনিভার্সিটি

১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৪৭ PM
অধ্যাপক ড. গোলাম কিবরিয়া

অধ্যাপক ড. গোলাম কিবরিয়া © সংগৃহীত

প্রতিষ্ঠার আট বছর পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক নিয়োগকৃত উপাচার্য পেলো কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’।

আজ বুধবার (১৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১(১) ধারা মোতাবেক অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়াকে ৪ বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়ােগের মেয়াদ ৪ বছর হবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য চাইলে যেকোন সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬