ইউল্যাবের ৬ষ্ঠ সমাবর্তন ২৯ নভেম্বর

২১ নভেম্বর ২০২১, ১২:০১ PM
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ © ফাইল ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করেছেন। অনুষ্ঠানটি আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। করোনার কারণে এবার সমাবর্তন অনুষ্ঠান হবে ভার্চ্যুয়ালি।

রবিবার (২১ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে ইউল্যাব কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অনুষ্ঠানটির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবর্তন অনুষ্ঠান ইউল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/ULABian) সরাসরি সম্প্রচারিত হবে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬