২০২৬ সালের এসএসসি শিক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন ৮ শিক্ষাবোর্ডের ফল

০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ PM
এসএসসি বোর্ড বৃত্তির ফল

এসএসসি বোর্ড বৃত্তির ফল © এআই সম্পাদিত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। ১ অক্টোবর থেকে আলাদা আলাদাভাবে এই তালিকা প্রকাশ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে ৮টিতে ফলাফল প্রকাশিত হয়েছে। স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়েছে। বাকিগুলোও শিগগির প্রকাশিত হবে বলে জানা গেছে।

এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত সরকারি নীতিমালা ও কোটা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচন করা হয়। সাধারণভাবে বৃত্তি দুই ধরনের- মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি।

এই বৃত্তি মূলত এসএসসি পাস করার পর উচ্চশিক্ষার পরবর্তী ধাপে শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেওয়ার একটি সরকারি ব্যবস্থা। এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বোর্ড দুই ধরনের বৃত্তি দেবে শিক্ষার্থীদের। একটি মেধাবৃত্তি, অপরটি সাধারণ বৃত্তি।

মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩৫০ টাকা হারে বৃত্তি পাবে। বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর ৯০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতিবছর ৪৫০ টাকা এককালীন অর্থসাহায্য পাবে।

চট্টগ্রাম বোর্ডের ফল দেখুন এখানে 

সিলেট বোর্ডের ফল দেখুন এখানে

কুমিল্লা বোর্ডের ফল দেখুন এখানে

ঢাকা বোর্ডের ফল দেখুন এখানে

রাজশাহী বোর্ডের ফল দেখুন এখানে

যশোর বোর্ডের ফল দেখুন এখানে

বরিশাল বোর্ড: ফল প্রকাশের অপেক্ষায়

দিনাজপুর বোর্ডের ফল দেখুন এখানে

ময়মনসিংহ বোর্ডের ফল দেখুন এখানে

মাদ্রাসা বোর্ড: ফল প্রকাশের অপেক্ষায়

কারিগরি বোর্ড: ফল প্রকাশের অপেক্ষায়

এইচএসসিতে ছাত্রদের অর্ধেকই ফেল, ছাত্রী ৪৩.৬৯ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা ১ মাসে…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি, শতভাগ পাস কমেছে …
  • ৩১ অক্টোবর ২০২৬
আলিমে পাশের হার ৬১ দশমিক ৭ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
পাবনায় বজ্রপাতে হতাহত পরিবারগুলোকে আর্থিক অনুদান দিল প্রশাসন
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফলাফলে পাসের হার ১০ বছরে সর্বনিম্ন
  • ৩১ অক্টোবর ২০২৬