কেমব্রিজ ইন্টারভার্সিটি ডিবেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটি

২০ নভেম্বর ২০২১, ০৪:৩৪ PM

© সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা কেমব্রিজ ইন্টারভার্সিটি (আইভি) চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটি। প্রথম বাংলাদেশি দল হিসেবে শিরোপা জিতল এ তার্কিক দলটি। ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে এ প্রতিযোগিতায় চারটি দল দুই ভাগে সরকারি ও বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্বের মাধ্যমে বিতর্কে অংশ নেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইউনিভার্সিটি জানিয়েছে, চলতি বছর বিশ্বের ১২৪টি বিশ্ববিদ্যালয় কেমব্রিজ ইউনিয়ন আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে অংশ নেয় হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অব ইকোনমিক্স, কর্নেল ইউনিভার্সিটি ও প্রিন্সটন ইউনিভার্সিটির মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

১৪ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ব্র্যাক ইউনিভার্সিটিকে শিরোপা এনে দেন বিশ্ববিদ্যালয়ের এপ্লায়েড ইকোনমিক্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাজিদ আসবাত খন্দকার ও সৌরদীপ পাল।

চূড়ান্ত বিতর্কে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিপক্ষ ছিল যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন, কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি এবং ফিলিপিন্সের এটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটি।

 

 

‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬