৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে আসছে ভিভো ওয়াই৩২

০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ PM
ভিভো ওয়াই৩২

ভিভো ওয়াই৩২ © সংগৃহীত

ব্যস্ত জীবনে স্মার্টফোনের ব্যবহার বেড়েই চলেছে। কাজের যোগাযোগ, অর্ডারের খোঁজ নেওয়া, বিভিন্ন আপডেট কিংবা দৈনন্দিন বিনোদন—সবকিছুর জন্যই দীর্ঘসময় ফোন সচল রাখা প্রয়োজন। ব্যবহারকারীদের এই চাহিদাকে সামনে রেখে ৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ভিভো।

শনিবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিভো জানিয়েছে, ‘পাওয়ার লং, গ্রো অন’ ধারণাকে সামনে রেখে তৈরি করা হয়েছে ভিভো ওয়াই৩২। ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর ৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি।

ভিভোর দাবি, দিনের বেশিরভাগ সময় বাইরে থাকা কিংবা ব্যস্ততার মধ্যে কাজ করা ব্যবহারকারীদের জন্য ফোনটি দীর্ঘসময় সচল রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। পূর্ণ চার্জ নিয়ে দিন শুরু করার পর ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন কমাতে সহায়তা করবে বড় সক্ষমতার এই ব্যাটারি।

ফোনটির মাধ্যমে যোগাযোগ রাখা, গ্রাহকদের সঙ্গে কাজের সমন্বয়, পথনির্দেশনা ব্যবহার কিংবা যাতায়াতের সময় ভিডিও দেখার মতো দৈনন্দিন কাজ করা যাবে। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও ফোনটি অতিরিক্ত গরম না হয়ে স্বাভাবিকভাবে ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

ব্যাটারির পাশাপাশি ভিভো ওয়াই৩২-এর ডিজাইনেও গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটিতে থাকবে টুইলাইট রেড রঙের ফিনিশিং। এর সঙ্গে থাকছে প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইন ও ডাইনামিক লাইট। বিভিন্ন কোণ থেকে আলো প্রতিফলনের মাধ্যমে ফোনটির নকশায় ভিন্ন মাত্রা যোগ করবে এই ফিচার।

ভিভো জানিয়েছে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি ওয়াই৩২ খুব শিগগিরই বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। তবে ফোনটির দাম ও নির্দিষ্ট বাজারজাতের তারিখ এখনো জানানো হয়নি।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬