৭০৫০এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ PM
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইটের আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইটের আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে © সংগৃহীত

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইটের আনুষ্ঠানিক বিক্রি শুরু হয়েছে। ৭.৯৯ মিমি পাতলা ও স্টাইলিশ ইউনিবডি ডিজাইন এবং বিশাল ৭,০৫০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির সঙ্গে ফোনটিতে আছে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা ও স্মুথ পারফরম্যান্স।

নতুন স্মার্টফোনটি সহজে কেনার সুযোগ দিতে গ্রাহকদের জন্য রয়েছে শূন্য শতাংশ সুদে ৯ মাসের ইএমআই ও হায়ার পারচেজ সুবিধা। পাশাপাশি, ১২ মাসের আলাদা হায়ার পারচেজ সুবিধাও থাকছে, যেখানে মাসিক কিস্তি শুরু হবে ৩,৯০০ টাকা থেকে।

ভিভো ভি৮০ লাইটের অন্যতম বিশেষত্ব হলো এর ৬.৮৩ ইঞ্চির ১.৫কে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড ডিসপ্লে। থ্রিডি ডুয়াল-কার্ভড স্ক্রিন ও পাতলা বেজেল ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। বড় ৭,০৫০এমএএইচ ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির পুরুত্ব মাত্র ৭.৯৯ মিমি এবং ওজন ১৯৭ গ্রাম। ফলে ফোনটি হাতে ধরতে আরামদায়ক এবং বহন করাও সহজ। এর স্কাইলাইন ক্যামেরা ডিজাইন ফোনটির লুক আরও আকর্ষণীয় করেছে। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু- দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।

ভিভো ভি৮০ লাইটে রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট। এটি অ্যাপ পরিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও একসঙ্গে একাধিক কাজ করার সময় স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম। গেমার ও ভারী ব্যবহারকারীদের জন্য ফোনটিতে রয়েছে ৩,৮০০ বর্গমিলিমিটারের বড় ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম। এতে এমএলবিবি গেম ৯০ এফপিএস পর্যন্ত গতিতে খেলা যায়।

আরও পড়ুন: প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি স্থগিত

ভালো ভিজ্যুয়াল ও বিনোদন অভিজ্ঞতার জন্য ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৩,০০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস। ডুয়াল স্টেরিও স্পিকার ভিডিও, গান ও গেমিংয়ের সময় পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ শব্দ দেয়।

৭,০৫০ এমএএইচ ব্যাটারি সারাদিন ব্যবহারের জন্য তৈরি। ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা এবং সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরায় রয়েছে ৮৪° ফিল্ড অব ভিউ, ফলে একসঙ্গে কয়েকজনের ছবি সহজেই তোলা যায়।

সব মিলিয়ে প্রয়োজনীয় সকল ফিচারে সমৃদ্ধ ভিভো ভি৮০ লাইট এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে ভিভোর অফিসিয়াল আউটলেট ও অনুমোদিত দোকানে।

বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950