স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট

২৪ আগস্ট ২০২৬, ০৬:৪৯ PM
ভিভো ভি৮০ লাইট

ভিভো ভি৮০ লাইট © সংগৃহীত

নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর স্মার্টফোন ভি৮০ লাইট। এই সেগমেন্টে এবার বিশেষ কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভো। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম ইন-হ্যান্ড ফিল ও নজরকাড়া স্কাইলাইন ক্যামেরা সব মিলিয়ে প্রতিটি দিক থেকেই নজর কাড়বে নতুন এই স্মার্টফোন। জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা আত্মবিশ্বাস, নিজস্বতা ও স্টাইলকে গুরুত্ব দেন, তাদের জন্যই আসছে ভিভো ভি৮০ লাইট। 

নতুন প্রজন্মের তরুণ পেশাজীবীদের জীবন শুধু একটি পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। কর্মক্ষেত্রে তারা যেমন সফল হতে চান, তেমনি ব্যক্তিজীবনেও নিজের পছন্দ ও সিদ্ধান্তের বিষয়ে আত্মবিশ্বাসী। ‘স্লে এভরি এজ’ ধারণাটিও তুলে ধরে তাদের এই বহুমাত্রিক জীবনযাপন - নিজের ব্যক্তিত্বের প্রতিটি দিককে গ্রহণ করা এবং প্রতিটি মুহূর্ত আত্মবিশ্বাসের সঙ্গে উপভোগ করা। তরুণদের এমন জীবনযাত্রার কথা ভেবেই তৈরি ভিভো ভি৮০ লাইট।

ভিভো ভি৮০ লাইটের মূল আকর্ষণ হলো এর চমৎকার কার্ভড ডিসপ্লে। ডিসপ্লের মসৃণ বাঁকানো প্রান্তগুলো বডির সঙ্গে নিখুঁতভাবে মিশে গিয়ে ফোনটিকে দেয় এক প্রিমিয়াম লুক। পাশাপাশি এর আল্ট্রা-স্লিম ইউনিবডি ডিজাইন ফোনটিকে যেমন আকর্ষণীয় করে তুলবে, তেমনি ব্যবহারের সময় দেবে আরামদায়ক অনুভূতি। ইজি গ্রিপের কারণে স্ক্রলিং, টেক্সটিং, ফোনে কথা বলা বা চলাফেরার সময় যেকোনো কাজে ফোন ব্যবহার করা হবে সহজ। পাশাপাশি কার্ভড ডিসপ্লের কারণে ভিডিও দেখা ও অন্যান্য কনটেন্ট উপভোগের অভিজ্ঞতাও হবে আরও স্মুথ।   

ফোনটির পেছনে যোগ করা হয়েছে আলাদা নকশার স্কাইলাইন ক্যামেরা। আড়াআড়ি ক্যামেরা মডিউল ও আলো প্রতিফলনের নকশা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনটিকে আরও নজরকাড়া করে তুলবে। 

ফোনটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে সিল্ক হোয়াইট এবং স্যাফায়ার ব্লু - এই দুটি দারুণ রঙ। সিল্ক হোয়াইট দেবে খুব সুন্দর ও মার্জিত এক লুক। অন্যদিকে স্যাফায়ার ব্লু রং ফোনটিকে দেবে আরও গাঢ় ও নজরকাড়া লুক। অফিসের ফরমাল পোশাক কিংবা ক্যাজুয়াল আউটফিট যেকোনো স্টাইলের সঙ্গেই সহজে মানিয়ে যাবে ফোনটি।

সব মিলিয়ে ভিভো ভি৮০ লাইট এই সেগমেন্টে নিয়ে আসছে নতুন এক অভিজ্ঞতা। যাতে থাকছে বিশেষ কার্ভড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ডিজাইন, ইজি গ্রিপ, স্কাইলাইন ক্যামেরা এবং নজরকাড়া ফিনিশিং। নতুন প্রজন্মের তরুণদের কথা মাথায় রেখেই ফোনটি তৈরি করা হয়েছে, যারা কর্মক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী, ব্যক্তিজীবনে রুচিশীল এবং নিজেদের পছন্দ ও সিদ্ধান্তের বিষয়ে আত্মবিশ্বাসী।

ভিভো প্রসঙ্গে

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন। 

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেইজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

বিস্তারিত জানতে যোগাযোগ: সুবর্না আক্তার, ইনফো পাওয়ার, ০১৭৪৭০৬০৩৭৪

জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬
ক্লাবিং, চাকরি, গবেষণা—সাকিবের অর্জনের ঝুলিতে এখন ১০ বিশ্বব…
  • ২৪ আগস্ট ২০২৬
আওয়ামী-যুবলীগের বিক্ষোভের পর ময়মনসিংহে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ …
  • ২৪ আগস্ট ২০২৬
একই পরিবারের ৭ জনকে চেতনানাশক ওষুধ খাইয়ে মালামাল লুট
  • ২৪ আগস্ট ২০২৬