এসএসসি-এইচএসসির প্রশ্ন

আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট করা হবে

০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

এসএসসি-এইচএসসি মতো দেশের পাবলিক পরীক্ষার প্রশ্ন ছাপানোর (প্রিন্ট) দায়িত্বে থাকে সরকারি মুদ্রণালয় তথা বিজি প্রেস। সর্বশেষ এইচএসসির একটি পরীক্ষার প্রশ্নপত্র সেখান থেকে তিনবার রিপ্রিন্ট করতে হয়েছে দাবি করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় সরকারি মুদ্রণালয় থেকে প্রশ্নফাঁসের ইঙ্গিতও দিয়েছেন তিনি। ফলে আগামীবার থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার দুই সেট প্রশ্নের এক সেট বিজি প্রেস ও অন্য সেট বাইরে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আজ শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকাস্থ কচুয়া উপজেলা সমিতি আয়োজিত 'কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, লাস্ট এক্সামে (এইচএসসি) প্রশ্নপত্র আমাকে তিনবার প্রশ্নপত্র রিপ্রিন্ট করতে হয়েছে। বৃহস্পতিবারে শুনলাম এই রোববারের পরীক্ষা প্রশ্নপত্র কোনোভাবেই...(প্রশ্নফাঁসের ইঙ্গিত)। ঠিক আছে। শুক্রবারে প্রশ্নপত্র প্রিন্ট করেছি শনিবারে ডেলিভারি দিয়েছি। যারা শিক্ষক আছেন তারা জানেন, অন্যরা জানেন না। সরকারে আমরা যারা আছি তারাও জানি। 

‘‘হিস্ট্রি ইন বাংলাদেশ ডিউরিং এক্সামিনেশন টাইম, থ্রি টাইম আই প্রিন্টেড কোশ্চেন পেপার। এই যে কোশ্চেন পেপার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আউট হয়নি। কিন্তু দেশ অনেক এগিয়ে গিয়েছে। ডিজিটালি অনেক রকম ম্যানিপুলেশন করার সুযোগ সৃষ্টি হয়েছে।’’

শিক্ষামন্ত্রী আরও বলেন, এবার আমরা কোশ্চেন পেপার দুই সেট করব। সেটা আগেও করেছে। তাহলে নতুনটা কি? নতুনটা হল এমসিকউ সূত্র দুই সেট করব এবং দুই সেট একই জায়গা থেকে প্রিন্ট করবো না। ইউ রিয়ালাইজ দেট। যেই ব্যক্তিকে দিয়ে যদি এক সেট করলে যদি আউট হতে পারে, সেই ব্যক্তিকে যদি দ্বিতীয় সেট করা যায়, তাও তো আউট হতেই পারে। সেই ব্যক্তিকে তৃতীয় সেট করলে কি আউট হতে পারে না? 

‘‘তার মানে আমরা এক সেট ছাপাই বিজি প্রেস দিয়ে, দুই সেট ছাপাই বিজি প্রেস দিয়ে, তিন সেটও ছাপাই বিজি প্রেস দিয়ে। এটা দিয়ে কোনো কিছু বুঝায়? তাই আমরা অন্য চিন্তা করেছি এবার। কোনো মন্ত্রী জানেন না বিজি প্রেসে কীভাবে প্রশ্ন ছাপানো হয়। কিন্তু আমি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বেশ কয়েকবার গিয়েছি সেখানে। এখন দায়িত্ব নিয়ে গত ৮ মানেও গিয়েছি। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, দুই সেট প্রশ্ন ছাপানো হবে। এক সেট বিজি প্রেস থেকে, অন্য সেট অন্য কোনো প্রতিষ্ঠান থেকে। একটার সঙ্গে আরেকটার কোনো সর্ম্পক থাকবে না।’’

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬