কিউএস এশিয়া র‍্যাঙ্কিং: এবারও সেরা নর্থসাউথ

০৪ নভেম্বর ২০২১, ০৬:৪৬ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি © ফাইল ছবি

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এছাড়া এশিয়ার সকল বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ২১৫তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গর্বের সঙ্গে তার অবিসংবাদিত প্রথম স্থান ধরে রেখেছে। একইসঙ্গে এশিয়ার সকল বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ২১৫তম স্থান অর্জন করেছে।

এর আগে, গত মঙ্গলবার (০২ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২২’ শীর্ষক এশিয়ার মধ্যে সেরা ৬৮৭টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের কোয়াকুয়ারেলি সাইমন্ডসের (কিউএস) র‍্যাঙ্কিংয়ের এবারে পুরো এশিয়ার মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) মোট ১৩টি স্থান পেয়েছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬