ইউল্যাবের নতুন উপাচার্য অধ্যাপক ইমরান রহমান

০৩ নভেম্বর ২০২১, ১০:২৮ AM
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান © ফাইল ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ইমরান রহমান। মঙ্গলবার (২ নভেম্বর) থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ইমরান রহমান, ডীন, স্কুল অব বিজনেস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন।

অধ্যাপক ইমরান রহমান ২০০৬ সালে বাণিজ্য অনুষদের ডিন হিসেবে ইউল্যাবে যোগদান করেন। এরপর ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউল্যাবে যোগদানের পূর্বে অধ্যাপক ইমরান রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক, বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান এবং কম্পিউটার সেন্টারের চেয়ার হিসেবে ২৮ বছর দায়িত্ব পালন করেছেন। একজন সহপ্রতিষ্ঠাতা হিসেবে ১৯৯০ সালে তিনি একটি মার্চেন্ট ব্যাংকের প্রতিষ্ঠা করেন এবং ৬ বছর যাবতকাল এর পরিচালনায় ছিলেন। অধ্যাপক ইমরান রহমান ম্যানচেস্টার বিজনেস স্কুল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনোমিক্স-এ অধ্যয়ন করেছেন।

কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬