ছিনতাইকারীর কবলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা

১৯ অক্টোবর ২০২১, ১২:১৯ PM
গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকার আশুলিয়া এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষিকা। গত শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার খেঁজুরটেক সড়কের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনা জানিয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন ওই শিক্ষিকা।

ছিনতাইয়ের শিকার সাদিয়া আরেফিন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সামাজকর্ম বিভাগের শিক্ষিকা ওই সময় নবীনগর থেকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন তার স্বামী রুবেল হোসেন।

রুবেল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় সাভার সেনা শপিং কমপ্লেক্স থেকে রিকশায় বাসায় ফিরছিলাম। পথে গণস্বাস্থ্য কেন্দ্র পার হতেই দুজন মোটরসাইকেল আরোহী টান মেরে আমার স্ত্রীর ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তিনি জানান, ব্যাগে নগদ দশ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের ডেবিট কার্ড, মোবাইল ফোন, দুইটি পার্স, বিশ্ববিদ্যালয়ের চেক বই ও আইডি কার্ড, পেনড্রাইভ, চাবি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

রুবেল হোসেন বলেন, মটরসাইকেলে আরোহী দুজনকে পেশাদার ছিনতাইকারী মনে হয়েছে। এই সড়কে সন্ধ্যার পর এমন ঘটনা নিয়মিত হয়ে আসছে। যা হারিয়েছি তা পাবো না জানি। তবে সবাই যেন সতর্ক হয়, এটাই চাই। 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বেশ কিছুদিন এই এলাকটা ভালোই ছিল। এই ঘটনা আমরা শুনেছি। তাই এখন আবার ফাঁড়ি পুলিশকে বলে দিচ্ছি টহল বাড়ানোর জন্য।

শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬