বাঁচতে চান ডিআইইউ শিক্ষার্থী প্রান্ত

১০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৬ PM
ফারদিন আলম প্রান্ত

ফারদিন আলম প্রান্ত © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (৬০তম ব্যাচ) শিক্ষার্থী ফারদিন আলম প্রান্ত মেরুদন্ডের হাড় বৃদ্ধিজনিত রোগ ‘ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ’ এ আক্রান্ত হয়েছেন। তার জন্য দোয়া এবং সহযোগিতা চেয়েছেন স্বজন ও সহপাঠীরা। প্রান্তের অপারেশন এর জন্য প্রায় আড়াই লাখ টাকার প্রয়োজন।

প্রান্তের পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে সে রাজধানীর মহাখালীর মেট্রোপলিটন মেডিকেল সেন্টারের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ডাক্তার জানিয়েছেন, অপারেশনটি দ্রুত না হলে অবস্থা আরো গুরুতর হতে পারে। এ অবস্থায় তার দ্রুত অপারেশন করা জরুরি কিন্তু অপারেশনের টাকা বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়।

সহপাঠীরা জানায়, ফারদিন আলম প্রান্ত খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি প্রকৃতির ছেলে। সবার সাথে ভালো ব্যবহার করে। প্রান্ত রক্তদাতা হিসেবে কাজ করে এসেছে, প্রায় হাজারখানেক রক্তদাতা মেনেজ করে দিয়ে সহযোগিতা করেছে এখন পর্যন্ত। সহপাঠীরা জানায়, প্রতিদিন অসংখ্য অনুরোধ আসে রক্তদানের এবং সকলকে ডোনারের সাথে যোগাযোগ করে সাহায্য করে আসছে রক্তযোদ্ধা প্রান্ত। ইউনিভার্সিটি ছাড়াও নিজ থানায় রক্তদানসহ স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে জড়িত প্রান্ত।

ডিআইইউর সর্ববৃহৎ ব্লাড ডোনেশন গ্রুপ ‘We Are DIUan Blood Donors’ গ্রুপ এর পরিচালনা করছেন প্রান্ত। গ্রুপের তথ্য অনুযায়ী, প্রান্ত অসুস্থ হওয়ার পরেও তার রক্তদান কর্মসূচি বন্ধ রাখেনি, হাসপাতালের বেডে থেকেও সে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন সহপাঠীরা এবং তার পরিবারের কথা বিবেচনা করে চিকিৎসার জন্য সহায়তার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন।

ফারদিন আলম প্রান্তের সহপাঠী তানজিম  বলেন, প্রান্ত আমাদের ব্যাচের খুব হেল্পফুল একটা ছেলে। পড়াশোনার পাশাপাশি সবাইকে সাহায্য করে গেছে। প্রান্তের এভাবে হঠাৎ অসুস্থ হওয়াটা মানতে পারছিনা। প্রান্ত সুস্থ্য হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। আর এর জন্য সবার একটু সহযোগিতা দরকার। 

প্রান্তের জন্য সাহায্য করতে চাইলে এই নাম্বারগুলোতে বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে টাকা পাঠাতে পারেন- জাহিদুল হাসান শান্ত (বড় ভাই) 01862-907216 (নগদ)

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান
  • ০৪ মার্চ ২০২৬
এসএসসি পরীক্ষার সরঞ্জামাদি বিভিন্ন অঞ্চলে পাঠানোর সূচি প্রক…
  • ০৪ মার্চ ২০২৬
বৃষ্টির পূর্বাভাসসহ ৫দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদফতর
  • ০৪ মার্চ ২০২৬
কারিগরির কারিকুলাম ও প্রশিক্ষণ ব্যবস্থার পর্যালোচনা প্রয়োজন…
  • ০৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় নিহত প্রথম ৪ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল য…
  • ০৪ মার্চ ২০২৬
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার রায় আজ হচ্ছে…
  • ০৪ মার্চ ২০২৬