নদীতে গোসলে নেমে প্রাণ গেল ড্যাফোডিল শিক্ষার্থীর

৩১ জুলাই ২০২১, ০৮:২৪ AM
ফাহিম হোসেন অনিক

ফাহিম হোসেন অনিক © সংগৃহীত

নানাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে ফাহিম হোসেন অনিক (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। 

শুক্রবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যান।

ফাহিম পাবনার সাঁথিয়া উপজেলা দিন নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের প্রকৌশলী আকরাম হোসেনের ছেলে। তার চাচা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

ফাহিমের পরিবারের লোকজন জানান, তিনি শাহজাদপুরে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে অন্যদের সঙ্গে ফাহিম বড়াল নদীতে গোসল করতে যান। দুর্ঘটনাক্রমে তিনি নদীতে নামার পরপরই ডুবে যান।

এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। পরে সন্ধ্যা ছয়টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাতটার দিকে ফাহিমের মরদেহ বড়াল নদীর তলদেশ থেকে উদ্ধার করেন।

মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬