ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃত্বে শিমুল-মূছা

০৫ জানুয়ারি ২০২১, ১০:১৭ PM

© টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) এর দ্বিতীয় মেয়াদে ১৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক অধিকার নিউজ ও সাপ্তাহিক শীর্ষ খবর এর ক্যাম্পাস প্রতিনিধি জাফর আহমেদ (শিমুল) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশন এর ক্যাম্পাস প্রতিনিধি ওয়াহিদ তাওসিফ মুছা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ডিআইইউসাস এর ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ফাইজুলহক নোমান, উপদেষ্টা মাসুদুর রহমান এবং উপদেষ্টা ইউসুফ আল রাকিব এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছর মেয়াদে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পূর্ব পশ্চিম ও সময় সংযোগ২৪-এর মকবুল হোসাইন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পিবিএন২৪ এর ক্যাম্পাস প্রতিনিধি মাহমুদুল হাসান ও দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সাদিয়া তানজিলা সানভি ।

এছাড়াও নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির ক্যাম্পাস প্রতিনিধি সিরাজুম মুনিরা, দপ্তর,প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক দিনের শুরু এর ক্যাম্পাস প্রতিনিধি কাজী ফিরোজ আহমেদ, সহ-দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক কালের সংবাদে এর ক্যাম্পাস প্রতিনিধি সাজিদ হাসান, অর্থ সম্পাদক হিসেবে সময় জার্নাল ও ইউনাইটেড নিউজ২৪ এর ক্যাম্পাস প্রতিনিধি ইসমাম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে বিডিনিউজ গ্লোবাল এর তানজিলা আক্তার লিজা,

নারী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ভার্সিটি ভয়েস এর ইসরাত জাহান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে জাহিদ হাসান পিয়াস এবং ক্রীড়া সম্পাদক হিসেবে দ্য ক্যাম্পাস টুডে এর মিহাদুল ইসলাম মিজান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আরএম রাহাত ইসলাম (দৈনিক আলোকিত ভোর), রুহুল আমিন (ইনিউজ৭১) এবং তানভীর রহমান (পিআরবি নিউজ২৪)।

কমিটি ঘোষণা করে ডিআইইউসাস নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টাবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। তারা একইসাথে সমিতির উত্তোরত্তর সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করে বলেন, ক্যাম্পাস সাংবাদিকতায় ডিআইইউসাস হবে একটি অনন্য নাম।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬