দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ AM
নিহতদের স্বজনরা

নিহতদের স্বজনরা © সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। শনিবার (০৩ সেপ্টেম্বর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। এসময়, আহত হয়েছেন আরও ৬ জন।

নিহতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)। 

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সিফাত খান বলেন, সন্ধ্যার পরে সড়ক দূর্ঘটনায় আহত ৯জন রোগী এসেছিল। এর মধ্যে ৩ জন মৃত ছিল। চারজন চিকিৎসা নিয়ে পাড়িতে ফিরেয়েছেন। আর ২ জনকে গুরুত্বর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন,  দুই মোটরসাইকেল ও ডাব বহনকারী নসিমনের সাথে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬
মাল্টার দাম নিয়ে মন্ত্রীকে কথা বলতে হলো কেন?
  • ০৪ অক্টোবর ২০২৬
বুর্কিনা ফাসোকে ‘সেভেন আপের’ লজ্জা দিল আর্জেন্টিনা
  • ০৪ অক্টোবর ২০২৬
পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬