গবি ফার্মাসিস্ট ফোরামের সভাপতি রাবেল, সম্পাদক রিজভী

২৭ ডিসেম্বর ২০২০, ০৩:০৪ PM
মো: রাবেল মিয়া ও ইমতিয়াজ আহমেদ রিজভী

মো: রাবেল মিয়া ও ইমতিয়াজ আহমেদ রিজভী © টিডিসি ফটো

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী ডিপার্টমেন্টে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখার কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত স্বাক্ষরিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এতে সভাপতি হিসেবে ফার্মেসী বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী মো: রাবেল মিয়া এবং ৩২তম ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ রিজভী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

৫৭ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক গোলাম সাজ্জাদ, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম হিমেল, ক্রীড়া সম্পাদক নাঈম হাওলাদার, কোষাধ্যক্ষ তন্নী খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোহানুর রহমান সজীব, মিডিয়া ও সেমিনার সম্পাদক মাহমুদুল মাহমুদ সীমান্ত, গবেষণা সম্পাদক হাসিবুল হক, সংস্কৃতি সম্পাদক সুমাইতা মেহজাবীন প্রমি, প্রকাশনা ও গ্রন্থনা সম্পাদক সুস্মিতা বশাখ প্রমুখ।

নবগঠিত এই কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, ‘ফার্মেসীর শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পেশার উন্নয়নে সকল ন্যায্য দাবি ও অধিকার আদায়ে আমরা কাজ করে যাবো।’

সেমিস্টার ফাইনালে খাতা বিতরণের পর পরীক্ষা স্থগিত, কেন এমন স…
  • ০৮ আগস্ট ২০২৬
যে কারণে শেষ মুহূর্তে মরক্কো সফর বাতিল করল বার্সেলোনা
  • ০৮ আগস্ট ২০২৬
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি …
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ০৮ আগস্ট ২০২৬
৫৪ রানে অলআউট বাংলাদেশ
  • ০৮ আগস্ট ২০২৬
জবির ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বলল প্রশাসন, ছবি-ভিডিও চেয়…
  • ০৮ আগস্ট ২০২৬