এবার নর্থ সাউথ ছাত্রী ফাতিহা নুরের আত্মহত্যা

১৩ নভেম্বর ২০২০, ০৯:৫৬ PM
লোগো

লোগো © ফাইল ফটো

গলায় ফাঁস দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের একটি বাসায় এই ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম খন্দকার ফাতিহা নুর (২২)। ফাতিহা নুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন।

মৃত ফাতিহা নুরের ফুফাতো বোন ইফাত আরা এলিট জানান, তারা উত্তরা ৪ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের একটি বাসায় ভাড়া বাসায় মা সাবিনা রোজীর সঙ্গে থাকতেন। তার বাবা খন্দকার আনোয়ার হোসেন থাকেন অন্যত্র।

তিনি আরও জানান, সকালে মা ঘুম থেকে জেগে দেখতে পান তার একমাত্র মেয়ে গলায় ফাঁস দিয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনেরা এসে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে, কেন, এই ঘটনাটি ঘটিয়েছে-তা আমরা জানতে পারেননি। তাদের বাড়ি বরিশাল জেলায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬