গলায় ফাঁস দিয়ে সিদ্ধেশ্বরী কলেজছাত্রের আত্মহত্যা

৩০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫০ AM
সিদ্ধেশ্বরী কলেজ

সিদ্ধেশ্বরী কলেজ © সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে রামপুরা পূর্ব হাজীপাড়া বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কলেজছাত্র নাজমুল সাকিব আকাশ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালখাল গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। পরিবার নিয়ে পূব হাজীপাড়া ৩৯/৮ নম্বর বাসায় থাকতেন।

তার চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, গতকাল বিকেলে বাসায় ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে আকাশ। পরে বাসার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খিদমা হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সি…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬